বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাতে বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) কাজী ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আইয়ুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কড়িকান্দি ফেরিঘাট এলাকায় অভিযান চালান। এ সময় মা এন্টারপ্রাইজের মোশারফ হোসেন দুলালের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন— নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার স্বল্পেরচক এলাকার হাফিজা আক্তার (রিংকি) (২২) ও সাবিনা আক্তার (১৮)।
পুলিশ জানায়, আটক দুই নারীর কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে জব্দ তালিকা প্রস্তুত করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
0 Comments