আখাউড়া সাবেক আইনমন্ত্রীর পক্ষে পোস্টারিং ও প্রচারনার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২ জন আটক

 আখাউড়া সাবেক আইনমন্ত্রীর পক্ষে পোস্টারিং ও প্রচারনার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২ জন আটক 


আখাউড়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে সোশ্যাল মিডিয়া "আনিসুল হক মুক্তির সংগ্রাম পরিষদ " নামে পেইজ খুলে ও প্রকাশ্যে পোস্টারিং করে প্রচার প্রচারনার অভিযোগে অত্র উপজেলার ইউনিয়নের ছাত্রলীগের নেতা ও এক সদস্য কে আটক করেছে পুলিশ।  


আটককৃতরা হলেন, উপজেলার উত্তর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক করুয়াতলী গ্রামের নুর মোহাম্মদ এর পুত্র মো. জরপুল ইসলাম জয়। মনিয়ন্দ ইউপি ছাত্রলীগের সদস্য ও মনিয়ন্দ গ্রামের মধ্যপাড়ার মো. কাশেম মিয়ার পুত্র শেখ আফরান ইউসুফ।  


আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদূল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,  তাদের বিরুদ্ধে নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। ২৫/৩/২০২৬ ইং

Post a Comment

0 Comments