ট্রাকে মাদক বহন; ৬৫ (পয়ষট্টি) বোতল বিদেশী মদসহ ০২ মাদক কারবারী গ্রেফতার

 ট্রাকে মাদক বহন; ৬৫ (পয়ষট্টি) বোতল বিদেশী মদসহ ০২ মাদক কারবারী গ্রেফতার


২৫/০৩/২০২৬ খ্রি. ভোর ০৫.৪০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি হলুদ ও নীল রংয়ের ট্রাক আটক করে। এ সময় ট্রাকটি তল্লাশী করে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ছোট বড় সাইজের ৬৫ (পয়ষট্টি) বোতল মদ উদ্ধার সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।


গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:

১। মোঃ সাকিল (২৫)

পিতা- মৃত হেলু মিয়া 

মাতা- জহুরা বেগম 

সাং- ইসলামপুর 


২। জাহিদুল ইসলাম খোকন (২৪) 

পিতা- সাইফুল ইসলাম আন্না  

মাতা- রুজিনা বেগম 

সাং- ইসলামপুর

উভয় থানা- কোম্পানিগঞ্জ  

জেলা- সিলেট


এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

0 Comments