কসবায় ছেলের অটোরিকশা থেকে পড়ে গিয়ে ট্রাক চা'পায় মায়ের মৃ*ত্যু। .

 ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছেলের চালানো ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে ট্রাকচা'পায় মাসুমা বেগম (৪০) নামে এক নারীর ম'র্মান্তিক মৃ'ত্যু হয়েছে। শুক্রবার  (২৬ ডিসেম্বর) রাতে কসবা–নয়নপুর সড়কের আকছিনা এলাকায় এ দু'র্ঘটনা ঘটে।


নি'হত মাসুমা বেগম কসবা উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে ছেলের চালানো একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কসবা বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। রাত আনুমানিক ৯টার দিকে কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে কসবা–নয়নপুর সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধা'ক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিট'কে পড়ে ট্রা'কের নিচে চাপা পড়েন।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃ'ত ঘোষণা করেন

Post a Comment

0 Comments