আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ কর্তৃক ১৯১৬ (এক হাজার নয়শত ষোল) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; ০১ জন গ্রেফতার ১২/১০/২০২৫ খ্রি. বিকাল ১৫.৩০

আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ কর্তৃক ১৯১৬ (এক হাজার নয়শত ষোল) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; ০১ জন গ্রেফতার


১২/১০/২০২৫ খ্রি. বিকাল ১৫.৩০ ঘটিকায় বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন অত্র থানাধীন পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া মধ্য পাড়া এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১৯১৬(এক হাজার নয়শত ষোল) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।


গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:

১। মোঃ শিপন মিয়া ৩৫)

পিতা- আশু ভূইয়া  

সাং-কামালমুড়া মধ্য পাড়া 

ইউনিয়ন-১০ নংপাহাড়পুর 

থানা-  বিজয়নগর

জেলা-ব্রাহ্মণবাড়িয়া


এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে।

Post a Comment

0 Comments