সিএনজিতে মাদক বহন; ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

 সিএনজিতে মাদক বহন; ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক কারবারী গ্রেফতার



০৭/০৪/২০২৬ খ্রি. রাত ২১.০০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ০৫নং হরষপুর ইউনিয়নের বাগদিয়া (আমতলী) এলাকা হতে ০১টি সিএনজি আটক করে। এ সময় সিএনজি টি তল্লাশী করে ১২০০ (এক হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। 


গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা: 

১। মোহাম্মদ আদেল (৩৮)

পিতা- মৃত মোবারক মিয়া

মাতা- মৃত আমেনা বেগম

সাং- সোহাগপুর (সরকার বাড়ি)

থানা-আশুগঞ্জ

জেলা- ব্রাহ্মণবাড়িয়া


এ-সংক্রান্ত বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Post a Comment

0 Comments