আখাউড়া থানা পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ০৪ জন ডাকাত গ্রেফতারঃ

 আখাউড়া থানা পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ০৪ জন ডাকাত গ্রেফতারঃ



১১/০৩/২০২৬ তারিখ, রাত ০৪.৩০ ঘটিকার সময় আখাউড়া পৌরসভাস্থ লালবাজার রেলক্রসিং পাকা রাস্তার উত্তর পাশে পৌছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা ছোটাছুটি করে দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে 


১। হানিফ (২৭), পিতা-মৃত নাসির, মাতা-সোহেদা বেগম, সাং-শান্তিনগর, থানা- আখাউড়া, জেলা-ব্রাক্ষণাবড়িয়া,


 ২। ইয়াছিন (২৫), পিতা-জাসু মিয়া, মাতা- জুলেখা, সাং-গোপিনাথপুর, থানা-কসবা, জেলা-ব্রাক্ষণবাড়িয়া,


 ৩। মোঃ অপু (২৬), পিতা-খোকন মিয়া, মাতা- জাহানারা বেগম, সাং-রেলওয়ে পূর্ব কলোনী, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, 


৪। মো: সৈকত (২২), পিতা- গোলাপ মিয়া, মাতা- জোসনা বেগম, সাং- শান্তি নগর, থানা- আখাউড়া, জেলা-ব্রাক্ষণবাড়িয়া'দেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। 


পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী ও পালিয়ে যাওয়া আসামীদের ফেলে যাওয়া ০১। ০২(দুই) টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী রাম দা, ২। ০১টি ষ্টিলের তৈরী ছুরি, ০৩। ০১টি  সুইচ গিয়ার ছুরি, ০৪। ০১টি কাঠের বাটযুক্ত রাম দা,  ০৫। ০১টি প্লাষ্টিকের বাটযুক্ত ছুরি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়। 


আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ মোঃ আব্দুর রউফ মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাবেদ উল ইসলাম এর সার্বিক নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

Post a Comment

0 Comments