বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান, এলাকা জুড়ে চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক, জাজিরা:
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক তরুণীর অবস্থানকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাজী তাহের মল্লিকের কান্দি গ্রামে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার রাজৈর থানার তরুণী আখি আক্তার তার দুই বছরের প্রেমিক মো: আবু বক্কর মাদবরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন। তবে প্রেমিকা আসার খবর পেয়ে প্রেমিক আবু বক্কর ঘর ছেড়ে পালিয়ে যান।
এলাকাবাসী জানিয়েছেন, গত দুইদিন ধরে মেয়েটি ওই বাড়িতে অবস্থান করলেও বিয়ের কোনো সুরাহা হয়নি। উল্টো অভিযোগ উঠেছে যে, ছেলের ছোট কাকি এবং বোন মিলে মেয়েটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে।
নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও নিজের প্রেমের সম্পর্কের স্বীকৃতি এবং নির্যাতনের বিচার চেয়ে মেয়েটি এখনও ওই বাড়িতে অনড় অবস্থানে রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় বেশ উত্তেজনা ও কৌতুহল বিরাজ করছে।
0 Comments