আখাউড়ায় ৭কেজি গাঁজাসহ ২ নারী মাদক চোরাকারবারি গ্রেফতার!

 

আখাউড়ায় ৭কেজি গাঁজাসহ ২ নারী মাদক চোরাকারবারি  গ্রেফতার!


লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানকালে এসআই(নিরস্ত্র) মোঃ এমরান হোসেন,  এএসআই(নিঃ) ওমর ফারুক, এএসআই(নিঃ) সজিবুল হাসান খান ও  সঙ্গীয় ফোর্স সহ অদ্য ১২/০৪/২০২৬খ্রিঃ তারিখ সকাল ১১:৪৫ ঘটিকার সময়  ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ মসজিদপাড়া বাইপাস সংলগ্ন রবিউল হাসান মিঠুর  চা দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ৭কেজি গাঁজাসহ আসামী ১।  আমেনা আক্তার(২৪), স্বামী-আনোয়ার হোসেন, মাতা-সুফিয়া বেগম, সাং-আব্দুল্লাহপুর, ২। ফুল বানু(৪২), স্বামী-কামাল মিয়া, মাতা-আরোজা বেগম, সাং-রাধানগর মডেল মসজিদপাড়া, উভয় থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত মাদকদ্রব্য গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়। আসামীদ্বয়কে অদ্যই বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

Post a Comment

0 Comments