পিকআপ ভ্যানে মাদক বহন, গাঁজা উদ্ধারসহ ০২ মাদক কারবারী গ্রেফতার

 পিকআপ ভ্যানে মাদক বহন, গাঁজা উদ্ধারসহ ০২ মাদক কারবারী গ্রেফতার



১২/০৪/২০২৬ খ্রি. সকাল ০৯.০৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি নীল রংয়ের পিকআপ ভ্যান আটক করে। পিকআপটি তল্লাশী করে ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।পুলিশ উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।


গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:

১। মোঃ সোহাগ মিয়া (৩৫)

পিতা- মোঃ আজিজুল হক

মাতা- নুর নাহার

সাং- চক পাঠাঘাট

থানা- নকলা

জেলা- শেরপুর


২। সোহেল রানা (৩৫)

পিতা- হাসান আলী

মাতা- হোসনা বেগম

সাং- বারবৈকা, গাজীপুর সিটি কর্পোরেশন

থানা- বাসন

জেলা- গাজীপুর


এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Post a Comment

0 Comments