কসবায় নারী মাদক কারবারী গ্রেফতার ও বিদেশী মদ উদ্ধার

 কসবায় নারী মাদক কারবারী গ্রেফতার ও বিদেশী মদ উদ্ধার


০৭/০৪/২০২৬ খ্রি. রাত ২১.৩০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কসবা পৌরসভাস্থ শীতলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় ০১ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করে এবং গ্রেফতারকৃতের ভাড়া বাসা হতে ক) ১১ (এগারো) বোতল Mc Dowells No-1 বিদেশী মদ, খ) ০৩টি Kingfisher Strong Premium Beer 500 ml ক্যান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,গ্রেফতারকৃত জেসমিন আক্তারের বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে। 


গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:

১। জেসমিন আক্তার (৩৫)

পিতা-মৃত অবিদ মিয়া

সাং-শীতলপাড়া, ০৫নং ওয়ার্ড

থানা-কসবা

জেলা ব্রাহ্মণবাড়িয়া


এ-সংক্রান্ত কসবা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Post a Comment

0 Comments