বিজয়নগরে ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ মাদক কারবারী গ্রেফতার

 

বিজয়নগরে ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ মাদক কারবারী গ্রেফতার

০৬/০৪/২০২৬ খ্রি. আনুমানিক ১৫.০০ ঘটিকায় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় বিজয়নগর থানাধীন ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর এলাকা হতে ২০ (বিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। ফরিদা বেগম @ মদিনা (৪০)
পিতা-হাসিম মিয়া
স্বামী- মৃত আব্দুল ছাত্তার

২। সুমা বেগম (২৫)
স্বামী-জুয়েল মিয়া
পিতা-আব্দুর রহমান
উভয় সাং-কাশিপুর
থানা-ঈশ্বরগঞ্জ
জেলা-ময়মনসিংহ।

এ বিষয়ে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Post a Comment

0 Comments