কাছাইটে গভীর রাতে কৃষক সুধন ভুঁইয়ার সখের গরু চুরি: কান্নায় ভেঙে পড়েছে পরিবার
নিজস্ব প্রতিবেদক, কাছাইট | ১২ এপ্রিল, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাছিহাতা ইউনিয়ন কাছাইট গ্রামের পশ্চিম পাড়া নোয়াবাড়ি এলাকায় গভীর রাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত রাত আনুমানিক ২:৪৫ মিনিটে এলাকার কৃষক মোঃ সুধন ভুঁইয়ার গোয়ালঘর থেকে তার অতি আদরের একটি গরু চুরি করে নিয়ে গেছে একদল চোর।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকালও সারাদিন জমিতে কঠোর পরিশ্রম শেষে রাতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিলেন সুধন ভুঁইয়া। তিনি নিয়মিত রাতে পাহারা দিলেও গতকালের ক্লান্তিই কাল হয়ে দাঁড়ায়। সেই সুযোগেই চোর চক্রটি অত্যন্ত সুকৌশলে ঘর থেকে গরুটি নিয়ে চম্পট দেয়। রাতভর ও আজ সারাদিন গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও গরুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
0 Comments