আশুগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় পণ্য জব্দ; দুই চোরাকারবারী গ্রেফতার ​নিজস্ব প্রতিবেদক, আশুগঞ্জ |


 আশুগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় পণ্য জব্দ; দুই চোরাকারবারী গ্রেফতার

​নিজস্ব প্রতিবেদক, আশুগঞ্জ |

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় কসমেটিকস ও চকলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) রাতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যানসহ তাদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম বুধবার রাত ৭:৩০ ঘটিকায় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। এসময় একটি সাদা রঙের ছোট কাভার্ডভ্যানকে সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশিকালে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাওয়া যায়।

​তল্লাশিতে উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে:

​৫০০ পিস ভারতীয় মারগো (Margo) সাবান।

​৬০০ পিস মেহেদী।

​৫০ জোড়া ফেসওয়াশ ও টুথপেস্ট।

​১০০০ পিস স্নিকার্স (Snickers) চকলেট।

​১০৫০ পিস কিটকাট (Kitkat) চকলেট।

​চোরাচালানে ব্যবহৃত ০১টি সাদা রঙের ছোট কাভার্ডভ্যান।

​উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে এই মালামালগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন— ঝালকাঠি জেলার নলছিটি থানার শরমহল গ্রামের মোঃ আনসার আলীর ছেলে মোঃ সুমন (৩৮) এবং সিলেট জেলার গোয়াইনঘাট থানার নিজধর গ্রামের কামাল উদ্দিনের ছেলে আব্দুল কাদির (২২)।

"অবৈধ চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিচারিক প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হচ্ছে।"

​এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

0 Comments