ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার খাল্লা দক্ষিণ-পশ্চিম পাড়ায় মরহুম আদিল মাস্টারের মেজো ছেলের মরদেহ উদ্ধার হয়েছে।

 ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার খাল্লা দক্ষিণ-পশ্চিম পাড়ায় মরহুম আদিল মাস্টারের মেজো ছেলের মরদেহ উদ্ধার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর কবরস্থান সংলগ্ন একটি ফসলি জমিতে এলাকাবাসী তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Post a Comment

0 Comments