বাঞ্ছারামপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটি গঠন; সভাপতি নাসির, সম্পাদক সেলিম


 বাঞ্ছারামপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটি গঠন; সভাপতি নাসির, সম্পাদক সেলিম


বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)


ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষার লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থা (JSS)-এর নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনে ১৬ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।


সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম ও মহাসচিব মো. শোয়েব রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


নবগঠিত কমিটিতে ‘দৈনিক আমার দেশ’-এর প্রতিনিধি মো. নাসির আহমেদ সভাপতি এবং ‘চ্যানেল এস’-এর প্রতিনিধি মো. সেলিম মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি হিসেবে ফয়সল আহমেদ খান (দৈনিক কালের কণ্ঠ)। সহ-সভাপতি পদে এডভোকেট কামরুজ্জামান (সুবিচার) ও শামীম শিবলী (নিউজ ২১) ।


এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আতিকুর রহমান (দৈনিক দেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক সোহাইল আহমেদ (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক আলী আহমেদ (দৈনিক আলোকিত সকাল), দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম (দৈনিক মুক্ত খবর) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রোমান মিয়া (দৈনিক সময়ের বাংলা)।


সম্পাদকীয় অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন মারুফ ইসলাম (যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক), মেহেদী হাসান (তথ্য ও গবেষণা) এবং সালমা বেগম (মহিলা, শিশু, সাহিত্য ও পাঠাগার বিষয়ক)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলমগীর হোসেন, সুমন চক্রবর্তী ও পলাশ মিয়া।


নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন জনপদের সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত মান উন্নয়নে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।



এদিকে নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বাঞ্ছারামপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় সুধীজন নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Post a Comment

0 Comments