মাদারীপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দক্ষিণ দুধখালী এলাকার রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
0 Comments