মাদ্রাসা থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়ীয়ায় ১৩ বছরের কিশোর নিখোঁজ।

 


মাদ্রাসা থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়ীয়ায় ১৩ বছরের কিশোর নিখোঁজ: সন্ধানে আকুতি পরিবারের
​নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়ীয়া ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলার ভাদুগড় এলাকা থেকে মো: ফাহাদ মিয়া (১৩) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার  সকাল ৯টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো হদিস মিলছে না।
​নিখোঁজ ফাহাদ ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলার  বড় সুলতানপুর এলাকার মো: আলমগীর মিয়ার ছেলে। সে ভাদুঘর মাদরাসাতুশ শায়েখ কালীমুল্লাহ্ আল ইসলামিয়ার নূরানী বিভাগের শিক্ষার্থী।
​তার
​নাম: মো: ফাহাদ মিয়া
​বয়স: ১৩ বছর
​: নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবী।
​পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিনের মতো মাদ্রাসায় গেলেও সকাল ৯টার দিকে সে মাদ্রাসা থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাসায় ফেরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একমাত্র ছেলেকে হারিয়ে বর্তমানে পরিবারটি দিশেহারা।

যদি কোনো সহৃদয় ব্যক্তি ফাহাদের সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তবে নিচের দেওয়া মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে:
​যোগাযোগের মোবাইল নম্বর:
01626740719
01785481327
​ঠিকানা: বড় সুলতানপুর, ৪নং ওয়ার্ড, ব্রাহ্মণবাড়িয়া।
​: ফাহাদকে খুঁজে পেতে এবং তার পরিবারের দুশ্চিন্তা লাঘব করতে সংবাদটি আপনার পরিচিত মহলে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। আপনার সামান্য সচেতনতা ফিরিয়ে দিতে পারে একটি প্রাণপ্রিয় সন্তানকে।

Post a Comment

0 Comments