আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন গুরু
ত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে বিশেষ চেকপোস্ট ও যৌথ টহল পরিচালিত হয়।
নির্বাচনে নাশকতা ঠেকাতে এবং সড়কের শৃঙ্খলা বজায় রাখতে জেলাজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে।
পুলিশ ও যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধমূলক তৎপরতা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে আইন মেনে চলা ও নিরাপত্তায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

0 Comments