মেসার্স ভূইয়া ফিলিং স্টেশনটিকে সতর্কতামূলক ২০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় কর্তৃক আজ ০৭/০৪/২০২৬ তারিখ বিকাল ৪.০০ ঘটিকায়  ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার  বিশ্বরোড এলাকায় মেসার্স ভূইয়া ফিলিং স্টেশনে (প্রো আমজাদ মিয়া) অভিযান পরিচালিত হয়েছে।  দেখা যায় খোলা তৈল অবৈধভাবে বিক্রয় করে এমন প্রমাণকের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে বিষয়টির সত্যতা পাওয়া যায় এবং প্রতিষ্ঠান মালিক বিষয়টি স্বীকার করে নিয়ে ভবিষ্যতে এমন কার্য হতে বিরত থাকবে মর্মে অঙ্গীকার করেন।


এসময় মেসার্স ভূইয়া ফিলিং স্টেশনটিকে সতর্কতামূলক ২০,০০০/- টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয়। প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় এখন ভবিষ্যতে এই কার্য দ্বিতীয়বার ঘটলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জানানো হয়।




ধন্যবাদ

ইফতেখারুল আলম রিজভী

সহকারী পরিচালক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া

০১৮১৪৪৬০৬১৬

Post a Comment

0 Comments