আশুগঞ্জে ১৯১০ (এক হাজার নয়শত দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সিএনজি ও ০২ মাদক কারবারী গ্রেফতার
০৭/০৪/২০২৬ খ্রি. আনুমানিক ০৯:১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি সিএনজি আটক করে। এ সময় সিএনজি তল্লাশী করে ১৯১০ (এক হাজার নয়শত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ রানা (২৪)
পিতা- মোহাম্মদ আলী
মাতা- বানেছা বেগম
সাং- সহদেবপুর
২। মোঃ সবুজ (২৪)
পিতা- কালা মিয়া
মাতা- মর্জিনা বেগম
সাং- হাটিঙ্গা
উভয় থানা- বিজয়নগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এ বিষয়ে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
0 Comments