গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ ৪ জনের মৃত্যু!

 গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ ৪ জনের মৃত্যু!



​গাইবান্ধা প্রতিনিধি:--গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটায় বজ্রপাতে এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এ ছাড়া একটি গরুও মারা গেছে। 


নিহতরা হলেন ফুয়াদ চৌধুরী (১০), রাফি চৌধুরী (১৫), মিজান মিয়া (২০) ও সাঘাটার নম্বার আলী (৬৫)।


২৬ এপ্রিল রোববার  বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেন ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান মন্ডল। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। 


এ সময় দুই তরুণ ও শিশু বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে গরু বাধার স্থানে দাঁড়িয়ে ছিল। হঠাৎ তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়। একই সময়ে পাশে থাকা একটি গরুও মারা যায়। আহত শামীমকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Post a Comment

0 Comments