ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর-রাধিকা সড়কে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্রীরামপুর ইউনিয়নের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬) ও শ্যাম গ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২)। আহত ইয়াছিন আরাফাত রিমন। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি। তারা ছাত্রদলের কর্মী ছিলেন।

0 Comments