সাপের কামড়ে শিশুর মৃত্যু!

 সাপের কামড়ে শিশুর মৃত্যু! 



​সাধন সাহা জয় 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে সাপের কামড়ে মো. সামির মিয়া নামের নয় বছরের এক শিশুর মৃ*ত্যু হয়েছে। আজ রবিবার (৫ এপ্রিল) দুপুরে ইউনিয়নের ধনাশী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।


​নিহত সামির মিয়া ধনাশী গ্রামের মো. সোরাফ মিয়ার ছেলে।


​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ১২টার দিকে বাড়ির পাশে অবস্থানকালে একটি বিষাক্ত সাপ সামিরকে কামড় দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পাওয়ার পরপরই তাকে উদ্ধারের চেষ্টা চালান। তবে বিষক্রিয়া দ্রুত ছড়িয়ে পড়ায় হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।


​সামিরের এই আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশীরা শোকসন্তপ্ত পরিবারের পাশে এসে ভিড় করেন

Post a Comment

0 Comments