বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার; অটোরিক্সাসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার:

 বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার; অটোরিক্সাসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার:


০৪/০৩/২০২৬ খ্রি. রাত ০০.২০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন হরষপুর ইউনিয়নের হাজীপুর এলাকা হতে ০১টি অটোরিক্সা আটক করে। এ সময় অটোরিক্সাটি তল্লাশী করে ২০ (বিশ) কেজি গাঁজা সহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।


গ্রেফতারকৃত আসামিগনের নাম ও ঠিকানা:

১। মোঃ আবু বক্কর প্রকাশ অপু (২২)

পিতা- জালাল মিয়া

মাতা- সুখতারা বেগম

সাং- রাজেন্দ্রপুর (মধ্যপাড়া)


২। মোঃ জুবাইদ প্রকাশ জুনায়েদ (২৫)

পিতা- মৃত জহিরুল হক

মাতা- আলিমা বেগম

সাং- সোয়াবই (মধ্যপাড়া, জারুল্লা বাড়ী)


৩। মোঃ মোস্তাক মিয়া (২২)

পিতা- রবিউল্লা মোল্লা

মাতা- মোছাঃ মর্জিনা বেগম

সাং- রাজেন্দ্রপুর (গাঙ্গের পাড়, শফিকের বাড়ীর পাশে)

সর্ব থানা- মাধবপুর

জেলা- হবিগঞ্জ


এ-সংক্রান্ত বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে

Post a Comment

0 Comments