কসবায় লাকড়ির স্তূপের ভিতর থেকে ২১ (একুশ) কেজি গাঁজা উদ্ধার

 কসবায় লাকড়ির স্তূপের ভিতর থেকে ২১ (একুশ) কেজি গাঁজা উদ্ধার



২০/০৩/২০২৬খ্রি.সকাল ০৬.১০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ০১ জন লোক ভারত সীমান্তবর্তী এলাকা হইতে গাঁজা ক্রয় করিয়া কসবা পৌরসভার দিকে যাইতেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে কসবা থানাধীন পৌরসভার বগাবাড়ি এলাকায় চেকপোস্ট করা কালীন সময়ে উক্ত মাদক বহনকারী আসামী চেকপোস্টের কাছাকাছি আসা মাত্র পুলিশের উপস্থিত টের পেয়ে উক্ত আসামী জনৈক আব্দুল মান্নান মিয়ার বসত বাড়ির পশ্চিম কোনে আব্দুল মান্নান মিয়ার মালিকানাধীন লাকড়ির স্তূপের ভিতরে কৌশলে ২১ (একুশ) কেজি গাঁজা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ পরবর্তীতে উক্ত গাঁজা উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। 


এ-সংক্রান্ত কসবা থানায় পলাতক আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু হয়েছে।

Post a Comment

0 Comments