কুখ্যাত মাদক ব্যবসায়ী আল আমিন ও তার সহযোগী গ্রেফতার; ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার

 কুখ্যাত মাদক ব্যবসায়ী আল আমিন ও তার সহযোগী গ্রেফতার; ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার



১৮/০৩/২০২৬ খ্রি. দুপুর ১৩.৪০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকা হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী আল আমিনসহ তার ০১ সহযোগি মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,গ্রেফতারকৃত আসামি আল আমিন এর বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ০৬টি মাদক মামলা রয়েছে। 


গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:

১। মোঃ আল আমিন (৪৮)

পিতা-মৃত মোহাম্মদ আলী

মাতা-মৃত নুরজানা বেগম

সাং-বিলসদী আহম্মদ মিয়ার বাড়ীতে ভাড়াটিয়া (ভাসমান)


২। মোঃ ধনু মিয়া (৫৭)

পিতা-মৃত তাজু মিয়া

মাতা-রহিমা বেগম

সাং-বিলাসদী আহম্মদ মিয়ার বাড়ীতে ভাড়াটিয়া (ভাসমান) 

উভয় থানা-নরসিংদী সদর

জেলা-নরসিংদী।


এ-সংক্রান্ত কসবা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

Post a Comment

0 Comments