অটোরিক্সায় মাদক পরিবহন; ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

 অটোরিক্সায় মাদক পরিবহন; ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার


১৬/০৩/২০২৬ খ্রি. বিকাল ১৬.৩০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ০৭নং সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা দক্ষিণ এলাকা হতে ০১টি অটোরিক্সা আটক করে। এ সময় অটোরিক্সাটি তল্লাশী করে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।


গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:

১। মোঃ আরিফ মিয়া (২০)

পিতা- মোঃ কামাল মিয়া

মাতা- মোছাঃ মনোয়ারা বেগম

সাং- শ্রীপুর 

এ/পি সাং- আইরা (মাছিমপুর)

থানা- বিজয়নগর

জেলা- ব্রাহ্মণবাড়িয়া


এ-সংক্রান্ত বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

Post a Comment

0 Comments