ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষ: শিশুসহ আহত ৫

 ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষ: শিশুসহ আহত ৫


​নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া 


​ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার দুপুর ২ ঘটিকার সময় বিয়াল্লিশর মল্লিকা সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে মল্লিকা সিএনজি পাম্পের সামনের সড়কে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মধ্যে জোরালো সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহত পাঁচজনকে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশু কন্যার অবস্থা অত্যন্ত গুরুতর ।

​ ঘাতক পিকআপ ভ্যানটি ও ড্রাইভারকে আটক করা হয়েছে । 

​তাৎক্ষণিকভাবে  আহতের পরিচয় এখনো যানা যায়নি। 

Post a Comment

0 Comments