ব্রাহ্মণবাড়িয়ার নবী নগরে অভিযান পরিচালনা করে ১টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবী নগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা এলাকায় র্যাব-৯ এর অভিযানে ১টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার নবী নগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে একটি পরিত্যাক্ত বাড়ি থেকে ১টি একনলা বন্দুক উদ্ধার করা হয় ।
আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেে র্যাব-৯, সিপিসি-১ এর মিডিয়া অফিসার কে এম শহীদুল ইসলাম সোহাগ,তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে র্যাব-৯ একটি আভিযানিক দল নবী নগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা এলাকায় অভিযান চালানো হয় এ সময় একটি পরিত্যাক্ত বাড়ী থেকে ১টি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রসমূহ জিডি মূলে নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
0 Comments