ঘুমন্ত পরিবারে দুর্বৃত্তের হামলা: হোমনায় একই পরিবারের তিনজনকে জ**বাই করে হত্যা
কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে ঘুমন্ত পরিবারের ওপর দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের তিনজনকে জ**বাই করে হ**ত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী ও তার দুই সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তারা মারা যান। নিহতরা ওই এলাকার তরফ আলীর নাতি বলে জানা গেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এমন নৃশংস ঘটনার পর গ্রামজুড়ে উদ্বেগ বিরাজ করছে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মরদেহ উদ্ধার করেন। হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
0 Comments